আদা চিবোলেই মিলবে হার্ট অ্যাটাক থেকে মুক্তি? জেনে নিন বাস্তবতা সাম্প্রতিককালে সমাজমাধ্যমে নানা ধরনের ঘরোয়া টোটকার প্রচার চলছে, যার মধ্যে অন্যতম আদাকে হার্ট অ্যাটাক রোধে কার্যকরী বলে দাবি করা। অনেকেই বিশ্বাস করছেন, বুকের বাঁদিকে ব্যথা অনুভব হলে আদা চিবোলেই নাকি সমস্যা মিটে যাবে। তবে এই দাবির কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।
চিকিৎসকেরা প্রায়ই অ্যাসপিরিন খাওয়ার পরামর্শ দেন, যা রক্ত পাতলা করতে এবং অবরুদ্ধ ধমনির প্রবাহ চালু রাখতে সহায়ক। গবেষণায় দেখা গেছে, সঠিক পরিমাণে অ্যাসপিরিন গ্রহণ হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কমাতে পারে। তবে এটি নেওয়ার ক্ষেত্রেও অবশ্যই চিকিৎসকের নির্দেশনা মেনে চলা উচিত।
চিকিৎসকদের মতে, আদা স্বাস্থ্যের পক্ষে উপকারী হলেও হার্ট অ্যাটাক রোধ বা প্রতিরোধে এটি কোনও প্রমাণিত সমাধান নয়। তাই শুধুমাত্র সমাজমাধ্যমে শোনা টোটকার ওপর নির্ভর করা বিপজ্জনক হতে পারে। স্বাস্থ্য সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে সর্বদা চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং বৈজ্ঞানিক তথ্যের ওপর নির্ভর করাই বুদ্ধিমানের কাজ।